EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার বিচার শুরু

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ এএম

৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার বিচার শুরু

ছবি: সংগৃহীত

অ অ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর বিচার শুরু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আসামি করা হয়েছে। ৭৭ বছর বয়সী এই কর্মকর্তা মামলার একমাত্র জীবিত আসামি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৬ জুলাই প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বনানীর একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত করা হয়। পরে বিষয়টি সশস্ত্র বাহিনী বিভাগকে জানানো হয়। পরদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের একটি দলের কাছে হস্তান্তর করা হয়। 

১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একদল সদস্যের হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ওই হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত বিভিন্ন ঐতিহাসিক বিবরণ ও বইয়ে বলা হয়েছে, অভিযানে অংশ নেওয়া সেনা কর্মকর্তাদের মধ্যে তৎকালীন মেজর মোজাফফর হোসেনও ছিলেন। হত্যাকাণ্ডের সময় তিনি জিয়াউর রহমানের কাছেই অবস্থান করছিলেন বলেও এসব বিবরণে উল্লেখ রয়েছে।

এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায়ও মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ২৩ জুলাই দেওয়া ওই আদেশে তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়।

পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদে মোজাফফর হোসেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন