EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আদালত ও বিচারকদের পর্যাপ্ত নিরাপত্তা আজও নিশ্চিত হয়নি: আইন সচিব

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৯ পিএম

আদালত ও বিচারকদের পর্যাপ্ত নিরাপত্তা আজও নিশ্চিত হয়নি: আইন সচিব
অ অ

আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা বলেছেন, এখনো আদালত ও বিচারকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত হয়নি। বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও সার্বক্ষণিক গানম্যান দিতে হবে।

রবিবার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে জেএমবির হামলায় নিহত দুই বিচারকের স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, মহানগর দায়রা জজ শাহজাহান কবির, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব আবদুল আউয়াল, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মশিয়র রহমান ও মুনতাসির আহমেদ।

সভায় বক্তারা শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ের স্মৃতিচারণা করেন। একই সঙ্গে আদালত এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ সময় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সম্প্রতি সিএমএম আদালত এলাকায় বোমা হামলার বিষয়টি উল্লেখ করেন।

আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব আবদুল আউয়াল ২০০৫ সালের ১৪ নভেম্বরের হামলার ঘটনা প্রত্যক্ষদর্শী হিসেবে স্মরণ করেন। তিনি দুই শহীদ বিচারকের পরিবারের প্রতি সহমর্মিতা জানান এবং এ বিষয়ে রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুই শহীদ বিচারকের পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

আরও পড়ুন