EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ভাড়া নিয়ে বিরোধ

রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০১:১৬ পিএম

রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

ছবি: ডেইলি সান

অ অ

রংপুরের তারাগঞ্জে ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে দুই যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে সুপারভাইজারের বিরুদ্ধে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

রবিবার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের জিগারতল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়ারাইখোলা গ্রামের কালু মিয়ার ছেলে মুকুল (৩০) ও লোকমানের ছেলে শাকিল (২৮)। তারা কুমিল্লার একটি নির্মাণপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন। আহত ব্যক্তির নাম আতিকুল ইসলাম।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহনের একটি নৈশকোচে ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে কন্ডাক্টরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধের জেরে কন্ডাক্টর দুই যাত্রীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।


পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তারাগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন জানান, এ ঘটনায় নৈশকোচটি জব্দ করা হয়েছে। পাশাপাশি বাসের হেলপার শফিকুল ইসলাম ও চালক আব্দুল আজিজকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন