EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গোপালগঞ্জে বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

ডেইলি সান রিপোর্ট, গোপালগঞ্জ

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পিএম

গোপালগঞ্জে বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন দিল বিক্ষুব্ধ জনতা
অ অ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় মহিবুল মোল্লা (৪৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন পথচারী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি এসি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন মহিবুল। এ সময় আরও তিন পথচারী গুরুতর আহত হন।

নিহত মহিবুল সদর উপজেলার গোয়ালা চন্দ্রদিঘলিয়া গ্রামের বাসিন্দা। তিনি চন্দ্রদিঘলিয়া হাট থেকে কেনাকাটা করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় বাসটি তাকে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় একজন নিহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে এনেছেন।

এদিকে দুর্ঘটনা ও বাসে আগুন দেওয়ার ঘটনায় প্রায় দেড় ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

আরও পড়ুন