EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার

ডেইলি সান রিপোর্ট, নেত্রকোনা

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৫ এএম

নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার
অ অ

নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার সাতটি থানায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নেত্রকোনা মডেল থানায় গ্রেপ্তার হয়েছেন সাতজন। তাদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এবং যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী রয়েছেন।

দুর্গাপুর থানায় গ্রেপ্তার হয়েছেন তিনজন। তাদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক রয়েছেন। 

এ ছাড়া পূর্বধলা থানায় যুবলীগের একজন নেতা, কলমাকান্দা থানায় স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা, মোহনগঞ্জ থানায় উপজেলা ছাত্রলীগের একজন যুগ্ম আহ্বায়ক, বারহাট্টা থানায় আওয়ামী লীগের এক ওয়ার্ড সাধারণ সম্পাদক এবং আটপাড়া থানায় আওয়ামী লীগের এক ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার হয়েছেন।

পুলিশ জানায়, নাশকতা, সন্ত্রাসবিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনে করা বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন