EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:২২ পিএম

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

ছবি: সংগৃহীত

অ অ

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেছে সরকার। শুক্রবার (১৩ নভেম্বর) থেকে বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় এ কার্যক্রম শুরু হয়।

এ কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ৬৬টি ট্রাকে চাল বিক্রি হচ্ছে। প্রতিটি ট্রাকে পাঁচ মেট্রিক টন করে প্রতি শুক্রবার মোট ৩৩০ মেট্রিক টন চাল বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।

প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই দফায় চাল বিক্রি করা হবে। তবে মজুদ থাকা সাপেক্ষে এ কার্যক্রম চলবে।

চাল কিনতে শ্রমিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখাতে হবে এবং কারখানার মাস্টার রোলে স্বাক্ষর করতে হবে। প্রকৃত শ্রমিকদের কাছে সুবিধা পৌঁছে দিতে এ ব্যবস্থা রাখা হয়েছে।

খাদ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় পরিচালিত এ কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিত করতে পৃথক তদারকি দল গঠন করা হয়েছে। প্রতিটি ট্রাকের জন্য একজন করে তদারকি কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন