EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ খাদ্যশস্য নিয়ে প্রশিক্ষণ

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম

ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ খাদ্যশস্য নিয়ে প্রশিক্ষণ

ঠাকুরগাঁওয়ে বায়োফর্টিফিকেশন প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা।

অ অ

খাদ্যশস্যের পুষ্টিমান বাড়াতে ও পুষ্টিবিষয়ক সচেতনতা তৈরিতে ঠাকুরগাঁওয়ে কমিউনিটি ভলান্টিয়ার ও সম্প্রসারণকর্মীদের প্রশিক্ষণ হয়েছে। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মানবকল্যাণ পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণে কমিউনিটি পর্যায়ে কর্মরত ২৫ জন অংশ নেন।

প্রাকৃতিক উপায়ে খাদ্যশস্যে জিংকের পরিমাণ বাড়িয়ে পুষ্টিমান উন্নয়নের পদ্ধতি বায়োফর্টিফিকেশন এবং পুষ্টিব্যবস্থা উন্নয়নে পরিচালিত রিঅ্যাক্টস-ইন প্রকল্পের আওতায় এ কর্মসূচি হয়। বাংলাদেশ সরকারের উদ্যোগে হারভেস্টপ্লাস সলিউশনস ও এনএএফ-বাংলাদেশ এটি বাস্তবায়ন করছে। এতে সহযোগিতা করছে কানাডা, হারভেস্টপ্লাস, নিউট্রিশন ইন্টারন্যাশনাল, ম্যাকগিল ও ওয়ার্ল্ড ভিশন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পুষ্টিবিষয়ক জ্ঞান ও দক্ষতা বাড়ানো, জিংকসমৃদ্ধ খাদ্য উৎপাদন ও ব্যবহার নিয়ে সচেতনতা তৈরি এবং স্থানীয় পর্যায়ে বায়োফর্টিফিকেশন কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে হাতেকলমে ধারণা দেওয়া হয়। মানুষের পুষ্টি উন্নয়নে এ পদ্ধতির গুরুত্বও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম, হারভেস্টপ্লাস বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক শাহিনুল কবির, প্রকল্প কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকি, আবু তালহা (শিশির) ও নজরুল ইসলামসহ সংশ্লিষ্টরা। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের ব্যাগসহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়।

আরও পড়ুন