EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

৩৫ হাজার এনআইডি লক, কবে খুলবে জানেনা ইসি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:১০ পিএম

৩৫ হাজার এনআইডি লক, কবে খুলবে জানেনা ইসি

ছবি: সংগৃহীত

অ অ

৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক হয়ে আছে। সফটওয়্যার জটিলতার কারণে সৃষ্ট এই পরিস্থিতির উন্নতি কবে হবে সে ব্যাপারে অনিশ্চিত নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা এই বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, আঙ্গুলের ছাপের কোয়ালিটি কমে অন্যের সঙ্গে আঙ্গুলের ছাপ মিলে যাওয়াসহ বিভিন্ন কারণে এসব নাগরিকের এনআইডি লক অবস্থায় রয়েছে। এজন্য সফটওয়্যার উন্নয়নের কাজ করছে সংস্থাটি।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, সফটওয়্যার তৈরির কাজ চলছে। এটি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই সমস্যার সমাধান মিলবে।

এ মুহুর্তে যারা অভিযোগ করছে শুধু তাদেরটা আনলক করে দিচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন