নীলফামারীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
ডেইলি সান রিপোর্ট, নীলফামারী
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পিএম
নীলফামারীতে নবাগত পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের সঙ্গে জেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) জেলা পুলিশ আয়োজিত এ সভা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (পিপিএম-সেবা) ও নীলফামারী সার্কেলের ফারুক আহমেদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়া উপস্থিত ছিলেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এ বি এম মঞ্জুরুল আলম সিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুনসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।
মতবিনিময় সভায় সাংবাদিকেরা জেলার বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন।
এ সময় নবাগত পুলিশ সুপার পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ ও সাংবাদিকদের একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।