EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঢাকার তিন এলাকায় পৃথকভাবে ককটেল বিস্ফোরণ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৯ এএম

ঢাকার তিন এলাকায় পৃথকভাবে ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর গুরুত্বপূর্ণ তিন এলাকায় পৃথকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বনানী, আদাবর ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় দুর্বৃত্তদের ছোঁড়া এসব ককটেল বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টা ৫৫ মিনিট থেকে রাত ১১টার মধ্যে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন জানিয়েছে, মঙ্গলবার রাত ৯টা ৫৫ মিনিটের দিকে আদাবর থানার শেখেরটেক ৯ নম্বর রোডে ওয়ালটন প্লাজার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

এরপর বনানী থানার মহাখালী বাসস্ট্যান্ডে রাত ১১টার কিছু আগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেন তিনি।

অন্যদিকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, রাত ৯টা ৫৫ মিনিটের দিকে আদাবরের শেখেরটেক ৯ নম্বর রোডে ওয়ালটন প্লাজার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

পরে রাত ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআর এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এসময় দুর্বৃত্তদের পালিয়ে যেতে দেখা যায় বলে জানান তিনি।

তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন