EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বসুন্ধরা সুপারগলফে ক্যাফে অ্যামাজনের নতুন আউটলেট চালু

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২০ পিএম

বসুন্ধরা সুপারগলফে ক্যাফে অ্যামাজনের নতুন আউটলেট চালু

তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান/ ছবি: রিয়াজ আহমেদ সুমন

অ অ

রাজধানীতে কফিপ্রেমীদের জন্য নতুন গন্তব্যের দুয়ার খুলল। বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে আন্তর্জাতিক কফিশপ ব্র্যান্ড ‘ক্যাফে অ্যামাজন’ এবার যাত্রা শুরু করল বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা সুপারগলফে।

সোমবার (৯ নভেম্বর) ব্র্যান্ডটির এই নতুন আউটলেট আনুষ্ঠানিকভাবে পরিদর্শন করেন তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান।

নতুন এ আউটলেটে পাওয়া যাবে ক্যাফে অ্যামাজনের জনপ্রিয় কফি, বিভিন্ন ধরনের পানীয় এবং ব্র্যান্ডটির স্বতন্ত্র প্রকৃতিনির্ভর ক্যাফে পরিবেশ। গ্রাহকদের স্বাচ্ছন্দ্যের বিষয়টি বিবেচনায় রেখে সাজানো হয়েছে আউটলেটটি।

এখানে কফি পানের পাশাপাশি বন্ধুদের সঙ্গে আড্ডা, অনানুষ্ঠানিক বৈঠক কিংবা অবসর সময় কাটানোর সুযোগ থাকছে।

বসুন্ধরা সুপারগলফের অবস্থানগত গুরুত্ব নতুন আউটলেটটির সম্ভাবনা আরও বাড়িয়েছে।

বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা, গলফপ্রেমী, পরিবার এবং আশপাশে আসা দর্শনার্থীদের কাছে ক্যাফে অ্যামাজনের পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।

ক্যাফে অ্যামাজন সম্পর্কে

থাইল্যান্ডে যাত্রা শুরু করা ক্যাফে অ্যামাজন আন্তর্জাতিকভাবে পরিচিত একটি কফিশপ ব্র্যান্ড। স্বতন্ত্র কফি, বৈচিত্র্যময় পানীয় এবং প্রকৃতিনির্ভর ক্যাফে ধারণার জন্য ব্র্যান্ডটি পরিচিত। পণ্য, পরিবেশ ও গ্রাহকসেবার সমন্বয়ে একটি উপভোগ্য ক্যাফে অভিজ্ঞতা তৈরি করাই ব্র্যান্ডটির অন্যতম বৈশিষ্ট্য।

পণ্যের মান, স্বতন্ত্র পরিবেশ ও গ্রাহকসেবার সমন্বয়ে আন্তর্জাতিক কফিশপ অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
বসুন্ধরা সুপারগলফে নতুন আউটলেট চালুর মধ্য দিয়ে বাংলাদেশে নিজেদের কার্যক্রম আরও সম্প্রসারণ করল ক্যাফে অ্যামাজন। একই সঙ্গে দেশের ক্রমবর্ধমান কফি সংস্কৃতিতে আন্তর্জাতিক ব্র্যান্ডটির নতুন ক্যাফে অভিজ্ঞতা যুক্ত হলো।
আরও পড়ুন