EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঢাকাসহ বিভিন্ন এলাকায় বজ্রবৃষ্টি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম

ঢাকাসহ বিভিন্ন এলাকায় বজ্রবৃষ্টি

রাজধানীর হাতিরপুল/ ছবি: ফোকাস বাংলা

অ অ

রাজধানী ঢাকায় সোমবার (৯ নভেম্বর) দুপুরের কড়া রোদে গলদঘর্ম অবস্থা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রূপ বদলাল রাজধানীর আকাশ। কালো মেঘের দল জমতে শুরু করল আকাশে। বইতে শুরু করল ঠান্ডা হাওয়া। আর তার পরই নামল স্বস্তির বৃষ্টি। সঙ্গে চলল মেঘের গর্জন আর তীব্র বজ্রপাত।

সোমবার (৯ নভেম্বর) দুপুরের পর এই বৃষ্টির দেখা মেলে। এতে ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে নগরবাসীর।

রাজধানীর উত্তরা, বিমানবন্দর, মিরপুর ও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। এ ছাড়া গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জেও বৃষ্টির খবর পাওয়া গেছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা ও কক্সবাজারেও বৃষ্টি হয়েছে।

এর আগে সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এ সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরও পড়ুন