EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত অন্তত ৫০ জন

ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত অন্তত ৫০ জন
অ অ

ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার মরিচবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মাগুরা থেকে আসা রডবোঝাই একটি ট্রাক (চট্টমেট্রো-ট-১১-৭৬৫৩) সেঁজুতি আয়রন অ্যান্ড স্টিলের সামনে রড নামানোর জন্য ঘোরানোর চেষ্টা করছিল। এ সময় কালীগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-২০৯৯) ট্রাকটির মাঝামাঝি অংশে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী, চালক ও সহকারীসহ অন্তত ৫০ জন আহত হন।

স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় ট্রাকচালক গাড়ির ভেতরে আটকা পড়েন। তার একটি পা কেটে তাকে উদ্ধার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা শেষে গন্তব্যে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন