EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সাবেক এমপি ও বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রকাশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

সাবেক এমপি ও বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রকাশ

ছবি: সংগৃহীত

অ অ

সাবেক চার সংসদ সদস্য, একজন গণপরিষদ সদস্যসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ শোকপ্রস্তাব উত্থাপন করেন। বিকেল সাড়ে ৩টার কিছু পর অধিবেশন শুরু হয়।

শোকপ্রস্তাবে স্থান পাওয়া সাবেক সংসদ সদস্যরা হলেন মনোয়ার হোসেন চৌধুরী, মুহম্মদ শফিকুর রহমান, সালাহউদ্দিন আহমেদ ও আব্দুল হাই। এ ছাড়া সাবেক গণপরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহের আবদুল মুনতাকিমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। 

শোকপ্রস্তাবে আরও রয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগম, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের মা মোছাম্মাৎ মাকসুদা খানম, লেখক, গবেষক ও চিন্তাবিদ অধ্যাপক সাঈদ উর রহমান এবং সাংবাদিক আমির খসরু।

এ ছাড়া দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতিও সংসদের পক্ষ থেকে শোক জানানো হয়।

শোকপ্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে পাস হওয়ার পর প্রয়াত ব্যক্তিদের স্মরণে সংসদে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার মোনাজাত পরিচালনা করেন।

আরও পড়ুন