EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদন ‘স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর

একই সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করে তিনি বলেছেন, ‘সি উইল নট কামব্যাক’

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:৫০ পিএম

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদন ‘স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর
অ অ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবরকে রাজনৈতিক ‘স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। একই সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করে তিনি বলেছেন, ‘সি উইল নট কামব্যাক’।

সোমবার (৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

আমিনুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা এখন যা করছে, এইগুলা স্টান্টবাজি। সি উইল নট কামব্যাক।’

এ সময় দণ্ডিত শেখ হাসিনার আত্মসমর্পণের ইচ্ছার বিষয়ে আগামীকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। এ বিষয়ে তাঁর আইনজীবীরা বাংলাদেশের নয়াদিল্লি দূতাবাসে একটি চিঠিও পাঠিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। গণঅভ্যুত্থানের পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

এদিকে, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারত সরকারকে একাধিকবার চিঠি পাঠানোর কথা জানিয়েছে বাংলাদেশ সরকার।

আরও পড়ুন