EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মালিবাগে পুলিশের কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম

মালিবাগে পুলিশের কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ
অ অ

রাজধানী ঢাকার মালিবাগে পুলিশের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের পার্কিংয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম তথ্য নিশ্চিত করে বলেন, সিআইডি ও এসবির প্রধান কার্যালয় প্রাঙ্গণে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। ককটেলটি কার্যালয়ের ভেতরে পার্কিং করে রাখা একটি গাড়ির বনেটের ওপর ককটেল পড়ে বিস্ফোরিত হয়।

তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা, ডিএমপির মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিআইডি ও এসবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন।

 

 

আরও পড়ুন