EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে লিগ্যাল এইডে ১০ মাসে ৪৩৪৪ বিরোধের নিষ্পত্তি

জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিকল্প পদ্ধতিতে বিরোধ মীমাংসা, ২ হাজার ৮০৮ জন পেয়েছেন বিনা খরচে আইনি পরামর্শ

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জে লিগ্যাল এইডে ১০ মাসে ৪৩৪৪ বিরোধের নিষ্পত্তি

চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসের সেবা নিচ্ছেন বিচারপ্রার্থীরা। ছবি: সংগৃহীত

অ অ

চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে বিকল্প পদ্ধতিতে ৪ হাজার ৩৪৪টি বিরোধ নিষ্পত্তি হয়েছে। এসব বিরোধের মীমাংসায় ক্ষতিপূরণ ও পাওনা বাবদ বিচারপ্রার্থীরা পেয়েছেন ৪ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ৫৩৫ টাকা। রবিবার (৮ নভেম্বর) বিকালে জেলা লিগ্যাল এইড অফিসার মো. আবু সাঈদ এসব তথ্য জানান।

তিনি জানান, বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে এই ১০ মাসে মোট ৪ হাজার ৪৩৪টি আবেদন জমা পড়েছে। সরেজমিনে বিরোধপূর্ণ জমি পরিদর্শনের মাধ্যমেও অনেক বিরোধের নিষ্পত্তি করা হয়েছে।

আইনগত সহায়তার বিষয়ে জেলা লিগ্যাল এইড অফিসার আরও জানান, নিয়মিত আদালতে দায়ের করা ৬১২টি মামলায় বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া সম্পূর্ণ বিনা খরচে আইনি পরামর্শ পেয়েছেন ২ হাজার ৮০৮ জন বিচারপ্রার্থী।

আইনগত সহায়তা সেবা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গত ১০ মাসে তৃণমূল পর্যায়ে সভা, সেমিনারসহ ২৭টি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

বর্তমানে জেলা লিগ্যাল এইড অফিসে চিফ লিগ্যাল এইড অফিসার ও জেলা লিগ্যাল এইড অফিসারের পাশাপাশি দুজন বিশেষ মধ্যস্থতাকারী (স্পেশাল মেডিয়েটর) কাজ করছেন।

আরও পড়ুন