EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ভাটারায় স্কুল বাসে আগুন দিল দুর্বৃত্তরা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পিএম

ভাটারায় স্কুল বাসে আগুন দিল দুর্বৃত্তরা

ছবি সংগৃহীত

অ অ

রাজধানীর ভাটারার ১০০ ফিটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে ১০০ ফিটে অনন্ত টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা একটি স্কুল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।

অগ্নিসংযোগের পর জ্বলন্ত বাসের একটি ভিডিওতে দেখা যায়, হলুদ রঙের বাসটি দাউদাউ করে জ্বলছে। বাসটি রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় ছিল।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। 

আজ (রবিবার) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই জনকে আটক করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

আরও পড়ুন