সাঁথিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র্যালি ও পথসভা
ডেইলি সান রিপোর্ট, পাবনা
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম
পাবনার সাঁথিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও পথসভা করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৫টায় সাঁথিয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ফজলুল বারী সান্টুর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি শামসুর রহমান।
এ সময় বক্তব্য দেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল রাসেল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম বন্দে, সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
র্যালি ও পথসভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।