EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের সার্বভৌমত্ব দাবিয়ে রাখতে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০২ পিএম

ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
অ অ

অতীতের মতো আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ষড়যন্ত্রকারীরা দেশের সার্বভৌমত্ব দাবিয়ে রাখতে চায়। ১৯৭১, ৭ নভেম্বর ও ২০২৪ সালের মতো ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে অর্জিত সার্বভৌমত্ব ক্ষুণ্ন করে দেশের মানুষের ওপর বাকশাল চাপিয়ে দেওয়া হয়েছিল। ৭ নভেম্বর সিপাহি-জনতা সেই গোষ্ঠীকে পরাজিত করেছিল।

এর আগে বিকেল পৌনে ৩টার দিকে নয়াপল্টনে সমাবেশস্থলে পৌঁছান তারেক রহমান। এ সময় লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। হাত নেড়ে অভিবাদনের জবাব দেন বিএনপি চেয়ারম্যান। পরে সমবেত জনতার উদ্দেশে বক্তব্য দেন তিনি।

সমাবেশ শেষে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় ‘সার্বভৌমত্ব’ শীর্ষক র‍্যালি।

র‍্যালিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো পল্টন এলাকা।

শোভাযাত্রায় ঘোড়ার গাড়ি ও হাতির উপস্থিতি ছিল বিশেষ আকর্ষণ। ব্যানার-ফেস্টুন নিয়ে বিশাল মিছিলের পাশাপাশি এসব ব্যতিক্রমী আয়োজন উৎসুক মানুষের দৃষ্টি আকর্ষণ করে। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আরও পড়ুন