EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চৌধুরী কামাল ইউসুফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন তুলাগ্রাম বাহারমোড় ফাইটার্স

ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম

চৌধুরী কামাল ইউসুফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন তুলাগ্রাম বাহারমোড় ফাইটার্স
অ অ

ফরিদপুরে ‘মরহুম চৌধুরী কামাল ইউসুফ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনালে টাইব্রেকারে আকইন যুব সংঘ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তুলাগ্রাম বাহারমোড় ফাইটার্স।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের গরুদাবাড়ানো মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি ঘিরে মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের পাশাপাশি ফরিদপুরের বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ খেলা দেখতে আসেন। পুরো মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব। অনুষ্ঠানে আয়োজক কমিটির সভাপতি ও ফরিদপুর জেলা ছাত্রদলের সহসভাপতি নিশাত আহমেদ ফিরোজ উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন কোতোয়ালি বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী রঞ্জন, কোতোয়ালি বিএনপির সাবেক সভাপতি রউফ উন নবী, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, জেলা যুবদলের সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহাজাদা খান স্বপন, আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ এবং জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লুৎফর মন্ডল।

টুর্নামেন্ট সফল করতে বিশেষ ভূমিকা পালন করেন আয়োজক কমিটির উপদেষ্টা সেলিম সরদার, হাবিবুর রহমান মাতুব্বর, নাজমুল হাসান সবুজ, বিটুল শেখ, তানভীর হোসেন, এস ডি রুবেল, মো. সোহান শেখ, আলমাস, জাকির ও সোহেল।

মোট ১০টি দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। সমাপনী বক্তব্যে আয়োজক কমিটির সভাপতি নিশাত আহমেদ ফিরোজ বলেন, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের দিকনির্দেশনায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় আগ্রহী করে তোলাই এর উদ্দেশ্য।

তিনি বলেন, অতীতে ফরিদপুরে এত বড় পরিসরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি। তরুণ প্রজন্মের অভূতপূর্ব সাড়া এবং দর্শকদের উৎসবমুখর উপস্থিতি আয়োজকদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টের সফল সমাপ্তি স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

আরও পড়ুন