EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৮ এএম

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭
অ অ

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৬৮টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগে ৪৯ জন, ওয়ারীতে ৭০ জন, মতিঝিলে ৫৬ জন, তেজগাঁওয়ে ৭৪ জন, মিরপুরে ১৬৯ জন, গুলশানে ৩৬ জন, উত্তরা বিভাগে ৪২ জন, গোয়েন্দা বিভাগে ২৪ জন এবং এসআরইউর অভিযানে একজন রয়েছেন।


অভিযানে ৬২ কেজি ৬৯০ গ্রাম গাঁজা, ৩৫ হাজার ৮১০ পিস ইয়াবা, ২২৪ বোতল উইনসেরেক্স, ১২৬ বোতল ফেনসিডিল এবং ৬ হাজার ৯৬০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন