EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নিজের অস্ত্রের গুলিতে প্রাণ গেল এসআই জাহাঙ্গীরের

ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৬ এএম

নিজের অস্ত্রের গুলিতে প্রাণ গেল এসআই জাহাঙ্গীরের

ছবি: সংগৃহীত

অ অ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পের ভেতরে নিজের ইস্যুকৃত অস্ত্রের গুলিতে জাহাঙ্গীর নামে এক উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই জাহাঙ্গীর নিজের নামে ইস্যু করা অস্ত্র দিয়ে গুলি চালান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।

এসআই জাহাঙ্গীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার। তবে কী কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি।

আরও পড়ুন