EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গার্মেন্টস ভাঙচুরের ভিডিও করায় হামলার শিকার যুবকের মৃত্যু

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫৯ এএম

গার্মেন্টস ভাঙচুরের ভিডিও করায় হামলার শিকার যুবকের মৃত্যু

নিহত তৌফিক শেখ। ছবি: সংগৃহীত

অ অ

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে সহিংসতার ছবি তুলতে গিয়ে হামলায় প্রাণ হারিয়েছেন এক যুবক। গত সোমবার (২ নভেম্বর) বেলা আড়াইটার দিকে তিনি হামলার শিকার হন। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তৌফিক শেখ (২১) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। তিনি উপজেলার ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালের এসএসসি পাশ করেন।

তৌফিক জীবিকার তাগিদে গাজীপুরের বাংলাবাজার এলাকায় অবস্থান করছিলেন।

জানা গেছে, সোমবার দুপুরে গাজীপুর জেলার পূর্ব মির্জাপুরে নোমান টেরি টাওয়েল লি: এর সামনের সড়কে নোমান টেরি টাওয়েল লি: ও তালহা ফেব্রিকস লি: এর শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে এসে আন্দোলন করতে থাকে। কেউ কেউ গার্মেন্টস প্রতিষ্ঠানের গেট ভাঙার চেষ্টা করেন।

 তৌফিক সেই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে বিক্ষোভকারীরা তার উপর হামলা চালায়। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়। 

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার শিন শিন জাপান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

আরও পড়ুন