EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পিএম

মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

ছবি: ডেইলি সান

অ অ

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় পৌর শহরের চৌরাস্তায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট এ কর্মসূচির আয়োজন করে।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা, তাঁদের পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় বক্তব্য দেন জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুর করিম, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনিসুল হক চৌধুরী, সদর উপজেলা কমান্ডার আনোয়ার হোসেন ও সাবেক উপজেলা কমান্ডার সুবোধ চন্দ্র রায়। 

বক্তারা অভিযোগ করেন, পিরোজপুরের চিতলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার, জানাজা ও দাফনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বাধা দিয়েছেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

একই সঙ্গে ভবিষ্যতে কোনো মুক্তিযোদ্ধাকে যেন এমন পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন তাঁরা।

আরও পড়ুন