EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শিগগিরই খুলে দেওয়া হবে বন্ধ কারখানা: স্বরাষ্ট্রমন্ত্রী

‘রাস্তায় যারা এখন আন্দোলন করছেন, তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে”

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫১ পিএম

শিগগিরই খুলে দেওয়া হবে বন্ধ কারখানা: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

বন্ধ কারখানাগুলো শিগগিরই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। মালিক ও শ্রমিক—উভয় পক্ষই এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। এ খাতে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়িমহাল ব্যবস্থাপনাবিষয়ক আন্তমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছেন, তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে।


আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিকদের মান উন্নয়নে সরকার কাজ করছে। এখানে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই।

আরও পড়ুন