EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জাতীয় যুব দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে মাছের পোনা অবমুক্ত

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম

জাতীয় যুব দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে মাছের পোনা অবমুক্ত

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুরে মাছের পোনা অবমুক্ত কর্মসূচি পালন করেছে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর। ছবি: সংগৃহীত

অ অ

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুরে মাছের পোনা অবমুক্ত কর্মসূচি পালন করেছে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর।

সোমবার (২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের নিজস্ব পুকুরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মেজবা উল আলম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. সালেহ উদ্দিনসহ অধিদপ্তরের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. সালেহ আহমেদ বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের ধারাবাহিক সাপ্তাহিক কর্মসূচির অংশ হিসেবে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এ কর্মসূচি সপ্তাহব্যাপী চলবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মেজবা উল আলম বলেন, জাতীয় যুব দিবস উপলক্ষে সরকার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের নিয়ে নিজস্ব পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এর মাধ্যমে মৎস্য প্রশিক্ষণার্থীরা আরও বেশি উৎসাহিত হবে।

এর আগে রবিবার (১ নভেম্বর) লক্ষ্মীপুরের যুব ভবনে র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়।

আরও পড়ুন