EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সংসদে খোলা বাজারে সার বিক্রির বিষয়টি তুলবেন ফয়সল আমিন

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম

সংসদে খোলা বাজারে সার বিক্রির বিষয়টি তুলবেন ফয়সল আমিন

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নেতাকর্মীদের মাঝে মির্জা ফয়সল আমিন।

অ অ

কৃষকদের সার-সংকট সমাধানে খোলা বাজারে সার বিক্রির বিষয়টি সংসদে তুলবেন বলে জানিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিন। এলাকায় মাদক রোধেও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি।

রবিবার (১ নভেম্বর) বিকেলে নবগঠিত ভুল্লী উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে ভুল্লী বিএনপির আয়োজনে নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজয়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই জয় শুধু বিএনপির একার নয়, শুধু আমারও নয়। এই বিজয় আপনাদের, তৃণমূলের নেতাকর্মীদের। আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ঠাকুরগাঁও গড়ে তুলতে চাই। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ, সাংগঠনিক সম্পাদক জাফরুল্লাহ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন। ভুল্লী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও ছিলেন।

আরও পড়ুন