EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

যৌথ মহড়ায় অংশ নিতে চট্টগ্রামে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ

ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম

যৌথ মহড়ায় অংশ নিতে চট্টগ্রামে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ

কারাট বাংলাদেশ ২০২৬ যৌথ মহড়ায় অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র (এমসিএম-১০)।

অ অ

বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে ‘কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং’ (কারাট) বাংলাদেশ ২০২৬ যৌথ মহড়ায় অংশ নিতে রবিবার (১ নভেম্বর) চট্টগ্রামে পৌঁছেছে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মাইন প্রতিরোধী জাহাজ ইউএসএস ওয়ারিয়র (এমসিএম-১০)।

আগামীকাল সোমবার (২ নভেম্বর) থেকে আগামী ৬ নভেম্বর পর্যন্ত এ মহড়া অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম বন্দরে জাহাজটি পৌঁছানোর পর এর নাবিক ও ক্রু সদস্যদের স্বাগত জানান যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা অ্যাটাশে মেজর কার্স্টেন ফ্লেচার।

আরও পড়ুন

এ অঞ্চলের অভিন্ন সামুদ্রিক নিরাপত্তা-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে একযোগে কাজ করার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন হিসেবে কারাট বাংলাদেশ ২০২৬ মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

এ মহড়া যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারত্বকে আরও সুদৃঢ় করার পাশাপাশি যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতেও ভূমিকা রাখবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

আরও পড়ুন