EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সোলার বাস্তবায়নে আগামী গ্রীষ্মে লোডশেডিং কমবে: বিদ্যুৎমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পিএম

সোলার বাস্তবায়নে আগামী গ্রীষ্মে লোডশেডিং কমবে: বিদ্যুৎমন্ত্রী
অ অ

পরিকল্পিতভাবে সৌরবিদ্যুৎ বাস্তবায়ন করা গেলে আগামী গ্রীষ্মে লোডশেডিং কমানো সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি জানান, গত আট মাস ধরে সারা দেশে সৌরবিদ্যুৎ চালুর বিষয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে সরকার।

রবিবার (১ নভেম্বর) বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘গত আট মাস ধরে আমরা সোলারের জন্য কাজ করছি। দেশের মানুষকে উৎসাহিত করছি। সে জন্যই এ এক্সপোর আয়োজন। সরকারিভাবে এ ধরনের আয়োজন এটাই প্রথম। প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন। তিনি নিজেও অফগ্রিড হয়ে গেছেন। নিজের বাসায় আর গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করেন না।’

তিনি বলেন, জ্বালানির দাম বাড়তে বাড়তে ৩২ ডলারে পৌঁছেছে। এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে সৌরবিদ্যুতের দিকে যেতে হবে।

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন