নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
আজ থেকে সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো কার্যকর হচ্ছে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০২:২৫ পিএম
ফাইল ছবি
এমপিওভুক্ত শিক্ষকদেরও নতুন পে স্কেলের আওতায় শিগগিরই আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
রবিবার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ কথা জানান।
আজ থেকে সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো কার্যকর হচ্ছে। গত জুলাই থেকে নতুন বেতনকাঠামো বাস্তবায়ন ধরে তাঁদের বেতন দেওয়া হবে। তবে বেতন নির্ধারণের জটিলতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একাংশ পুরোনো কাঠামো অনুযায়ী বেতন পাবেন।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামো ঘোষণা করা হয়। এদিকে পে স্কেলসহ তিন দফা দাবিতে আগামী বুধবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিসহ আন্দোলনের ডাক দিয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জোট।
