EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পররাষ্ট্র সচিবের বাবার মৃত্যুতে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের শোক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৪ পিএম

পররাষ্ট্র সচিবের বাবার মৃত্যুতে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের শোক

ফাইল ছবি

অ অ

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের পিতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের সাবেক ডিন মো. নূরুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম।

রবিবার (১ নভেম্বর) পৃথক শোকবার্তায় হুমায়ুন কবির বলেন, মো. নূরুল আলম তার বর্ণাঢ্য শিক্ষকতা জীবনে কলেজের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের ডিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। একজন শিক্ষাবিদ হিসেবে তার অবদান অপরিসীম।

অন্যদিকে, শামা ওবায়েদ ইসলাম শোকবার্তায় বলেন, শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে মো. নূরুল আলম দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার অসংখ্য শিক্ষার্থী বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন।

দুই প্রতিমন্ত্রীই মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বার্ধক্যজনিত কারণে গত শনিবার (৩১ অক্টোবর) ৮৬ বছর বয়সে ইন্তেকাল করেন মো. নূরুল আলম। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

আরও পড়ুন