EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৩ এএম

তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরি। ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নৌ-পুলিশের ঢাকা রিজিয়নের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ। বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ সুপার আরও জানান, তাহসিফের এক আত্মীয়কে খবর দেওয়া হয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

তাহসিফ সৌরি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক সামরিক পাইলট ও কর্মকর্তা ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণভবনের পেছন থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ভিডিও ধারণ করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই ঘটনার পর তিনি বিমানবাহিনী থেকে স্বেচ্ছায় চাকরি ছাড়েন।

তাহসিফ উত্তরার ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

আরও পড়ুন