EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার মামলায় হানিফসহ চারজনের রায় আজ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৫ এএম

কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার মামলায় হানিফসহ চারজনের রায় আজ
অ অ

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জন নিহতের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে এ রায় ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বিচারিক কার্যক্রম শেষে রায় ঘোষণা করবেন। আলোচিত এ মামলায় রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। মামলার শুরু থেকেই চার আসামি পলাতক রয়েছেন।

মামলার নথি সূত্রে জানা যায়, গত বছরের ২ নভেম্বর আসামিদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া, হত্যার ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ছয়জনকে হত্যার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে গত ৭ অক্টোবর উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। সেদিনই ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখে (সিএভি) ২৯ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করেন।

আরও পড়ুন