লক্ষ্মীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পিএম
পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সামাবেশ করেছে জামায়াত। বুধবার (২৮অক্টোবর) বিকালে জেলা জামায়াতের আয়োজনে এ বিক্ষোভ হয়।
বিক্ষোভ থেকে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার বর্বরোচিত হামলায় জড়িতদের বিচার ও দায়ের করা মামলা পুনরায় সচল করে জড়িতদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানানো হয়।
মিছিলটি শহরের দক্ষিণ তেমুহনী থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনীতে এসে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি এআর হাফিজ উল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন মাহমুদ, এডভোকেট মহসিন কবির মুরাদ, চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আরির রেজাউল ইসলাম খান সুমন, শহর সেক্রেটারি হারুনুর রশিদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী প্রমুখ।