EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু, মাথা বিচ্ছিন্ন

ডেইলি সান রিপোর্ট, বদরগঞ্জ, রংপুর

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পিএম

বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু, মাথা বিচ্ছিন্ন

প্রতীকী ছবি

অ অ

রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের ট্যাক্সেরহাট বালাপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে আজিজুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে আটটার সময় রংপুর থেকে পার্বতীপুরগামী কমিউটার  ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। এতে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

নিহত আজিজুর রহমান রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বকশিগঞ্জ গ্রামের উচাপাড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, আজিজুর রহমানের আট বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। প্রায় ছয় বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এরপর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।

লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন