EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঢাকায় বিজনেস সামিট আয়োজনের পরিকল্পনা ব্রিটিশ-বাংলাদেশি জোটের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পিএম

ঢাকায় বিজনেস সামিট আয়োজনের পরিকল্পনা ব্রিটিশ-বাংলাদেশি জোটের

ছবি: সংগৃহীত

অ অ

যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে ২০২৭ সালে ঢাকায় বড় পরিসরে বিজনেস সামিট আয়োজনের পরিকল্পনা করেছে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি কোয়ালিশন (বিবিসিসি)। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সম্মিলিত ক্রয়ক্ষমতা বাড়াতে গঠন করা হবে পারচেসিং কনসোর্টিয়াম।

রবিবার (২৫ অক্টোবর) লন্ডনে বিবিসিসি ও হোপস ফাউন্ডেশন বাংলাদেশের যৌথ আয়োজনে ‘অ্যান ইভনিং উইথ হোপস ফাউন্ডেশন—বিজনেস, ফিলানথ্রপি অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপস’ শীর্ষক অনুষ্ঠানে এসব পরিকল্পনা তুলে ধরা হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন খাতের ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাজীবীরা অংশ নেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হোপস ফাউন্ডেশন বাংলাদেশের প্রেসিডেন্ট এনায়েতউদ্দিন খান বলেন, ব্রিটিশ-বাংলাদেশি ও বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ তৈরি হলে ব্যবসা সম্প্রসারণ ও নতুন বাজারে প্রবেশের সুযোগ বাড়বে। বিশেষ করে তরুণ ও নারী উদ্যোক্তারা এ উদ্যোগ থেকে উপকৃত হতে পারেন।

বিবিসিসির সেক্রেটারি জেনারেল আব্দুল শুকুর খালিসাদার বলেন, পারচেসিং কনসোর্টিয়ামের মাধ্যমে ছোট ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে পণ্য কিনতে পারবে। এতে বড় উৎপাদক ও সরবরাহকারীদের কাছ থেকে কম দামে পণ্য কেনা এবং ভালো বাণিজ্যিক শর্ত পাওয়ার সুযোগ তৈরি হবে।

তিনি জানান, যুক্তরাজ্যের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের বড় শিল্পগোষ্ঠী ও করপোরেট প্রতিষ্ঠানগুলোর সংযোগ তৈরি করাও এ উদ্যোগের লক্ষ্য। এর মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ, সরবরাহব্যবস্থা ও যৌথ উদ্যোগের সুযোগ বাড়বে।

বিবিসিসি জানিয়েছে, সামিট উপলক্ষে যুক্তরাজ্য থেকে ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়ে ঢাকায় যাওয়ার পরিকল্পনা রয়েছে। সামিটের পরও দুই দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি বৈঠক ও দীর্ঘমেয়াদি বাণিজ্যিক অংশীদারত্ব গড়ে তোলার কাজ চলবে।

আরও পড়ুন