EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঠাকুরগাঁও উপনির্বাচন: নিরাপত্তায় প্রস্তুত ২,৫০০ আনসার-ভিডিপি সদস্য

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পিএম

ঠাকুরগাঁও উপনির্বাচন: নিরাপত্তায় প্রস্তুত ২,৫০০ আনসার-ভিডিপি সদস্য

ছবি: সংগৃহীত

অ অ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতি নিয়েছে আনসার-ভিডিপি। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ২ হাজার ৫০০ সদস্যকে নিয়ে নির্বাচনী প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সদস্যদের দিকনির্দেশনা দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহিনীর রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল। উপস্থিত ছিলেন ৮০ জন ব্যাটালিয়ন সদস্যসহ মোট ২ হাজার ৫০০ আনসার-ভিডিপি সদস্য।

এ সময় রংপুর রেঞ্জের সিনিয়র পরিচালক সফিকুল আলম, ঠাকুরগাঁও জেলা আনসার-ভিডিপির কমান্ড্যান্ট মোহাম্মদ নজরুল ইসলাম ভূঞা এবং সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মৌসুমি আক্তারসহ বাহিনীর অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সমাবেশে সদস্যদের পেশাদারত্ব, সততা ও রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। যেকোনো চাপ বা প্রলোভনের ঊর্ধ্বে থেকে বাহিনীর নির্দেশনা অনুসরণ এবং ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৮৫টি কেন্দ্রে ভোট নেওয়ার কথা রয়েছে। এ আসনে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন