জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
জাপানের স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিটে এ পরিদর্শনে অংশ নেন প্রধানমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪০ পিএম
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের চিবা প্রিফেকচারের ফুতসু শহরে জেরা’র (JERA) এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখেছেন। বাংলাদেশের জ্বালানি খাতের আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে জাপানের প্রযুক্তি ও অভিজ্ঞতা সম্পর্কে ধারণা নিতে এ পরিদর্শন করেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিটে এ পরিদর্শনে অংশ নেন প্রধানমন্ত্রী।
তাঁর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে অংশ নেন।