কুলিয়ারচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা কর্মসূচি
ডেইলি সান রিপোর্ট, কিশোরগঞ্জ
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০১:৩২ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছেন উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পৌর শহরের বিভিন্ন অলিগলিতে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ আলম, উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম আলী, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানাসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের যুবদলের নেতাকর্মী এবং অঙ্গসংগঠনের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।