EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দুর্নীতি ও অব্যবস্থাপনায় স্বাস্থ্য খাত পিছিয়েছে: রাষ্ট্রপতি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০১:২৭ পিএম

দুর্নীতি ও অব্যবস্থাপনায় স্বাস্থ্য খাত পিছিয়েছে: রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

অ অ

বিগত ১৭ বছরে ফ্যাসিবাদী শাসন, অব্যবস্থাপনা, দুর্নীতি ও অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে দেশের স্বাস্থ্য ব্যবস্থা কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর আবু সাঈদ কনভেনশন সেন্টারে বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনস আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা, দক্ষ জনবল, জনবান্ধব নীতি, জবাবদিহি এবং অর্থের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে।


তিনি চিকিৎসকদের রোগীদের সঙ্গে মানবিক আচরণ, রোগের বিষয়ে স্বজনদের স্পষ্ট ধারণা দেওয়া এবং দরিদ্র রোগীদের প্রতি বিশেষ সহমর্মিতা দেখানোর আহ্বান জানান।

এ ছাড়া রোগীদের বিদেশে চিকিৎসা নিতে যাওয়া কমাতে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন