EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঠাকুরগাঁও-১ আসনে প্রচার শেষ, অনিয়মে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পিএম

ঠাকুরগাঁও-১ আসনে প্রচার শেষ, অনিয়মে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

অ অ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচনি প্রচারের সময় শেষ হয়েছে। এখন কেউ প্রচার চালালে বা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানান।

আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে নির্বাচনি প্রচার বন্ধ করতে হয়। আগামী ২৯ অক্টোবর সকাল ৮টায় এ আসনে ভোটগ্রহণ শুরু হবে। সে হিসাবে মঙ্গলবার সকাল ৮টায় প্রচারের সময় শেষ হয়েছে।


ইসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রচারের সময় শেষ হওয়ার পর কোনো প্রার্থী বা তাঁর সমর্থক প্রচার চালালে তা নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ উপনির্বাচনে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

আরও পড়ুন