EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শর্তসাপেক্ষে ৯ মাস পর পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৮ পিএম

শর্তসাপেক্ষে ৯ মাস পর পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন

ছবি: সংগৃহীত

অ অ

টানা ৯ মাস বন্ধ থাকার পর আগামী ১ নভেম্বর থেকে শর্তসাপেক্ষে পর্যটকদের জন্য খুলছে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ। আগামী ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক দ্বীপটি ভ্রমণ করতে পারবেন। তবে রাতযাপনের বিষয়ে স্পষ্ট নির্দেশনা না থাকায় তৈরি হয়েছে বিভ্রান্তি।

পরিবেশ সংরক্ষণে পর্যটকদের সরকার নির্ধারিত ১২টি বিধিনিষেধ মানতে হবে। অনুমোদিত জাহাজে যাতায়াত, অনলাইনে ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট সংগ্রহ এবং প্রত্যেক পর্যটকের ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

দ্বীপের পরিবেশ রক্ষায় পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার, সৈকতে মোটরচালিত যানবাহন চলাচল, রাতে আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি ও বারবিকিউ পার্টি নিষিদ্ধ। এ ছাড়া কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও কেনাবেচা এবং সামুদ্রিক কাছিম, পাখি, প্রবালসহ দ্বীপের জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না।


কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানিয়েছেন, পর্যটকদের রাতযাপনের বিষয়ে নতুন কোনো নির্দেশনা আসেনি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট কর্মকর্তা, জাহাজমালিক, হোটেল-রেস্তোরাঁমালিক ও ট্যুর অপারেটরদের নিয়ে বৈঠক হবে। অনুমোদন ছাড়া কোনো জাহাজকে পর্যটক নিয়ে দ্বীপে যাতায়াতের সুযোগ দেওয়া হবে না।

পরিবেশকর্মীদের আশঙ্কা, প্রতিদিন সাড়ে ৩ হাজার পর্যটক গেলে দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর চাপ বাড়তে পারে। তবে পরিবেশ অধিদপ্তরের মতে, টানা ৯ মাস পর্যটক যাতায়াত বন্ধ থাকায় দ্বীপের পরিবেশ ও প্রতিবেশের উন্নতি হয়েছে।

আরও পড়ুন