EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লক্ষ্মীপুরে সুপারি বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ এএম

লক্ষ্মীপুরে সুপারি বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

অ অ

লক্ষ্মীপুরে জাকির হোসেন জুয়েল নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের ডিপুটি বাড়ি এলাকার একটি সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাদকসংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

নিহত জুয়েল পূর্ব নন্দনপুর এলাকার তোফায়েল আহমেদের ছেলে। স্থানীয়ভাবে তার বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েলের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যার পর মরদেহ সুপারি বাগানে ফেলে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

পুলিশের প্রাথমিক ধারণা, রাত ১১টার দিকে জুয়েলকে হত্যা করা হয়ে থাকতে পারে। তার বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ থাকায় মাদকসংক্রান্ত বিরোধকে হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, কিছুদিন আগে জুয়েল মাদক মামলায় জামিন পেয়েছিলেন। মাদক নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন