লঘুচাপ থাকলেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১৩ এএম
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকা ও এর আশেপাশের এলাকার আকাশ পরিষ্কার এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হলেও আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার এই পূর্বাভাসের কথা জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। এ সময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে মৃদু বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে আপাতত সারা দেশে বৃষ্টির সম্ভাবনা কম। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।।
আজ ভোর ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা সকাল ৬টা নাগাদ সামান্য বেড়ে ২৬ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮ শতাংশ।
এর আগে গতকাল শুক্রবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিগত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
আজ শনিবার সন্ধ্যায় ঢাকায় সূর্যাস্ত হবে ৫টা ২৫ মিনিটে এবং আগামীকাল রবিবার ভোর ৬টায় সূর্যোদয় হবে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বার্তায় স্বস্তির খবর জানানো হয়েছে।
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বর্তমানে কোনো ঝড়-বৃষ্টির পূর্বাভাস বা সতর্কবার্তা নেই। ফলে কোনো নদীবন্দরকে কোনো ধরনের সতর্ক সংকেতও দেখাতে হবে না।