EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সাতকানিয়ায় দুর্ঘটনার পর বাসে আগুন, আহত প্রায় ৫ জন

ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পিএম

সাতকানিয়ায় দুর্ঘটনার পর বাসে আগুন, আহত প্রায় ৫ জন
অ অ

চট্টগ্রামের সাতকানিয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের পর একটি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। 

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনায় পাঁচ থেকে সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় মহাসড়কে ব্যারিকেড দিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের গাড়ি আটকে দেন বিক্ষুব্ধরা, ফলে উদ্ধারকাজ ব্যাহত হয়।

পুলিশ জানায়, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার ডেইলি সানকে বলেন, বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচ থেকে সাতজন যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত কারও মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।


তিনি আরও জানান, দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা মহাসড়কে ব্যারিকেড দিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের গাড়ি আটকে দেয়। এতে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এ সময় মহাসড়কের অন্তত এক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুন