ফরিদপুরে বাস-অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২১ পিএম
ছবি: ডেইলি সান
ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে উপজেলার আড়পাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের কারও নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে নিহত তিনজনই অ্যাম্বুল্যান্সের যাত্রী বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। ইতোমধ্যে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তিনি বলেন, ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
আরও পড়ুন