EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সৌদি আরবে নিহত বাংলাদেশি শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ এএম

সৌদি আরবে নিহত বাংলাদেশি শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে

নিহত বাংলাদেশি মো. শাহেদ আহম্মেদ। ছবি: ‍সংগৃহীত

অ অ

সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় নিহত বাংলাদেশি মো. শাহেদ আহম্মেদের মরদেহ দেশে পৌঁছেছে। তাঁর মরদেহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) বিমানবন্দরে নিহতের লাশ গ্রহণ শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, সৌদি আরবে সাম্প্রতিক সংঘাতপূর্ণ পরিস্থিতিতে গত মার্চ থেকে এখন পর্যন্ত ১১ জন বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাকিদের মরদেহ দ্রুততম সময়ে স্বজনদের কাছে হস্তান্তর করতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, উদ্ভূত পরিস্থিতিতে যেসব প্রবাসী বাংলাদেশি কর্মী কাজের সুযোগ হারিয়েছেন কিংবা যাঁদের ভিসার মেয়াদ শেষ হতে চলেছে, তাঁদের বিষয়েও সরকার অত্যন্ত আন্তরিক।

আরও পড়ুন