প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:০৪ পিএম
মোংলা বন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পথে দলীয় নেতা-কর্মীদের টানে প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে মোংলা বন্দরের জেটিতে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। তিনি প্রায় ৫০ মিনিট বন্দর এলাকা পরিদর্শন করেন।
বিকেল সোয়া চারটার দিকে জেটি থেকে বের হয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দিকে রওনা হন প্রধানমন্ত্রী। পথে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতি দেখে গাড়ি থেকে নেমে আসেন তিনি। এ সময় জনগণের সঙ্গে মিশে যান প্রধানমন্ত্রী। হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান এবং কয়েকজনের সঙ্গে কুশল বিনিময় করেন।
মোংলা বন্দর ও বেজার বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।