EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আজ বিকেল ৪টার মধ্যে সাজেক ছাড়তে হবে পর্যটকদের

ডেইলি সান রিপোর্ট, রাঙামাটি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ এএম

আজ বিকেল ৪টার মধ্যে সাজেক ছাড়তে হবে পর্যটকদের

ছবি: সংগৃহীত

অ অ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে সেখানে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে সাজেক ছেড়ে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে। 

এর আগে গত ১১ অক্টোবর অনিবার্য কারণ দেখিয়ে সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল জেলা প্রশাসন। ওই নির্দেশনায় পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সাজেক ছাড়তে বলা হয়েছিল।

পরে দুর্গাপূজা উপলক্ষে পর্যটকদের ভ্রমণের সুযোগ দিতে ১৫ অক্টোবর নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়। সে অনুযায়ী, ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকের পর্যটনকেন্দ্রগুলো পর্যটকদের জন্য উন্মুক্ত ছিল।

তবে পর্যটকদের জন্য খুলে দেওয়ার কয়েক দিনের মধ্যেই সাজেক ভ্যালি আবারও বন্ধ ঘোষণা করল প্রশাসন।

আরও পড়ুন